হে নাথ—
মম মনমন্দিরে আপনি স্বয়ং পূর্ণ কলা শশী,
মন-কানন তব জোৎস্নায় ভাতি।
তব পরশে ঋদ্ধ হইলো এ পুণ্য তিথি,
তব অনুরাগে মম হৃদকমল লভিল নব গীতি।
স্নিগ্ধ ঊষালোকে আঁখি-পল্লব মেলিয়া—
জাগিল এ মন তব পরশ পাইয়া।
হে প্রিয়,
আপনারেই সঁপিলাম এ মন প্রাণ,
অহম তব প্রণয়ের জাগরী—
নিবিড় অনুরাগের নিশি-প্রহরী।
তব কান্তিময় গোধূলির লালিমায়,
মম অবগুণ্ঠন উন্মুক্ত হইয়া যায়—
স্বপ্নছায়া পরিবেষ্টিত অভিসারের আঙিনায়।
আপনার চরণেই লভিল মম সকল প্রেম অবসান,
কণ্ঠে ধারণ করিলাম তব আবেশে মগণ স্নিগ্ধ ভৈরবী গান।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।