বিশাল জলরাশি কেমন করে ঘিরে রেখেছে
সমুদ্রটাকে, উথাল- পাথাল ঢেউ তার বুকে,
অথচ- তার গভীরতা কখনো দেখা যায় না
নিজেকে রহস্যময় করে রেখেছে।
আমি আজও কেমন অসহায়
তোমার মনের গভীরতা বোঝা হলো না,
এ কেমন অভিপ্রায়, হতাশ হয়নি তবে
সিন্ধু সেঁচে মুক্ত খোঁজা আমার অভিযান।
সমুদ্র কখনো রং পাল্টায় না
কিন্তু মানুষ কেন জানিনা- পাল্টায়,
দিনের শেষে রাত্রিটা এসেই যায়
কিন্তু তুমি রাতের অন্ধকার মানো না।
আসলে চাহিদার খিদে শেষ হয় না
আকাশ ভরা নক্ষত্র উপহার পেলেও,
চাঁদটা পাওয়ার লোভ ছাড়তে মন চায় না
নীরব ঢেউয়ের মতো তোমায় অনুভব করি এখন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।