বাংলা এখন উৎসবের মুখোমুখি , জানালায় সোনঝরা রোদ্দুর
মনের গিটারে বাজছে বর্তমান অনুভবে আগমনী সুর
যেতে যেতে বর্ষা দিয়ে গেল শারদাকাশ ,ফিরে এল আশ্বিন
শিউলির পরশ, কাশের হাসিরাশি,ফুলেফলেফসলে শহর নবীন
শাপলা শালুক নীল পদ্মে দুয়ারে জন্মদাত্রী নয় , মাতৃরূপা করুণা
রাতজাগা স্বপ্নে সুন্দর হাসে ,রিংটোনে অনন্ত জননী ভাবনা
তবু যে মাগো কালো মেঘে ছাওয়া দিনের দুর্দিন
ভেজা পথ কিভাবে শুকোয় , অচেনা বৃষ্টি যে প্রতিদিন
আলোর আঁধারে রা রা ডাকে নটেশাকের জীবন
মাগো ,আর চাইনা বৃষ্টি-রোদে দুরুদুরু কাঁপুক আমলকী বন
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।