ভাস্কর সিনহা

Newcomer Author
২ লেখা ৪ পুরস্কার ৫ বই
জীবনী
ভাস্কর সিনহা, আইআইটি দিল্লির এক বিশিষ্ট প্রাক্তনী, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ, যাঁর সুদীর্ঘ কর্মজীবন জুড়ে ছড়িয়ে আছে স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ, গুণমান ও স্থায়িত্ব ব্যবস্থাপনার উজ্জ্বল পরিসর। তেলের ও গ্যাসের শিল্প, পেট্রোকেমিক্যাল, নির্মাণশিল্প সহ বিবিধ ক্ষেত্রে তিনি তাঁর কৃতিত্বের পরিচয় রেখেছেন। আইএসও মান নির্ধারণ, বিস্তারিত ও সতর্ক ঝুঁকি মূল্যায়ন এবং এইচএসইকিউ বিধিবিধান সংক্রান্ত কৌশলগত পরামর্শ প্রদানের মাধ্যমে তিনি শিল্পক্ষেত্রে নিরাপত্তা, অপারেশনাল উৎকর্ষ ও নিয়ন্ত্রক সংগতিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিরীক্ষা ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্ব শিল্প ও প্রতিষ্ঠানের ক্রমাগত উন্নতি এবং উদ্ভাবনের সংস্কৃতিকে পুষ্ট করেছে।

একজন উদ্যমী ও অনুসন্ধিৎসু গবেষক হিসেবে ভাস্কর সিনহার নাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত অসংখ্য পিয়ার-রিভিউড গবেষণাপত্রের সঙ্গে জড়িয়ে আছে। তাঁর এই ব্যতিক্রমী সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন বহু মর্যাদাসম্পন্ন সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য 'সিইও'স এক্সেলেন্স অ্যাওয়ার্ডস', এবং ফায়ার, সেফটি ও সাসটেইনেবিলিটির একাধিক পুরস্কার। বিশেষভাবে, ২০০৩ সালে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট ইনকর্পোরেটেডের পরিচালকমণ্ডলী তাঁকে বিশ্বের ৫০০ জন বিশিষ্ট বিজ্ঞান-নেতার অন্যতম হিসেবে মনোনীত করেন— যা বিজ্ঞানজগতে তাঁর অনন্য অবদানের এক বিশেষ স্বীকৃতি।

পেশাগত গণ্ডির বাইরেও তাঁর সৃজনশীল অভিযাত্রার সূচনা ছোটবেলা থেকেই। কবিতার মধ্য দিয়ে শুরু হয়ে, কালক্রমে তা ছোটগল্প ও উপন্যাসের আকার নিয়েছে। নিম-সাহিত্যের পথিকৃৎ, বিখ্যাত সাহিত্যিক বিমল চট্টোপাধ্যায়ের উৎসাহ ও নির্দেশনায় তিনি সম্পাদনা ও প্রকাশ করেছিলেন সাহিত্যপত্রিকা 'তূণ'। কয়েক দশক জুড়ে তাঁর সাহিত্যিক সৃষ্টি কলকাতার পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিন এবং মর্যাদাপূর্ণ প্রকাশনায় প্রকাশিত হয়েছে। তাঁর লেখা মননশীল ও চিন্তাসমৃদ্ধ আখ্যান এবং শিল্পিত উজ্জ্বলতায় সাহিত্যজগৎকে সমৃদ্ধ করেছে। আজ তাঁর কর্মময় জীবনের এই বহুবর্ণ পরিচিতি, তাঁর পেশাগত দায়িত্বের গভীরতা এবং সাহিত্যিক সৃষ্টির মাধুর্য কলকাতার শিল্প-সাহিত্যের ভুবনে বিশিষ্ট স্থান লাভ করেছে।
পুরস্কার এবং স্বীকৃতি (৪)
ক্র.পুরস্কারের নামসংস্থাসাল
প্রথমনক্ষত্র প্রবন্ধ প্রতিযোগিতা২০২৫
শ্রেষ্ঠ উপন্যাসিকারঙ্গন পূজাবার্ষিকী২০২৫
তৃতীয়ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে বর্ণদূত আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতা২০২৫
তৃতীয়সৌতি রহস্য গল্প প্রতিযোগিতা২০২৬
প্রকাশিত বই / গল্প (৫)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
String of Pearls নৈঋত প্রকাশন ২০২৫
করাল গ্রাসের প্রতিরোধ কেতাবি প্রকাশনা ২০২৫
ভারতীয় সঙ্গীতের ইতিবৃত্ত অণুক্ষণ পাব্লিকেশন ২০২৬
হৃদয়ের গভীরে শিকড় নভনীল প্রকাশনী ২০২৬
চরের উপর নীল ছায়া কেতাবি প্রকাশনা ২০২৬

প্রকাশিত লেখা (২)

ছোট গল্প

এক আঁজলা জল

বর্ষা এবার ফেরার মুখে। যাওয়ার আগে তারও বোধহয় সংসারী মানুষের মতো কিছু হিসেব মেলাতে হয়। কোথাও শেষবারের মতো ছাদের কার্নিশ বেয়ে দু-ফোঁটা জল নামিয়ে দেওয়া, কোথাও বাঁশবনের মাথায় ভেজা বাতা…

ভাস্কর সিনহা
অনুগল্প

বর্ষার পাপেট

শ্রাবণের রাতে বৃষ্টি শুরু হলে মিঠুর ঘুম ভাঙে। তার বয়স সাত, থাকে পোড়ো বাড়ির তৃতীয় তলায়। মা বাবা কাজে যায়,, সে একা থাকে দাদুর সঙ্গে। দাদু অন্ধ, বয়স সত্তর। মিঠুর কাঁধে তাঁর দায়িত্ব। ব…

ভাস্কর সিনহা