ইতিহাসের কালো অক্ষর দাপিয়ে বেড়ায় শহর ময়
গ্রাম-গঞ্জ বাদ যায় না প্রশ্ন অনেক কথা কয়;
জ্বলছে আগুন পুড়ছে শরীর দেখছে সবাই তাকিয়ে
মাংস পোড়া গন্ধে আজও বৃহত্তর ঘুমিয়ে;
কে ঠেকাবে কে বোঝাবে ধরবে কে বা হাল
সময় যখন বুঝে নেবার আর্য বলে কাল;
কালের চক্রে কাল হয়েছে মাটি হয়েছে লাল
পায়ের তলায় জমিন গেছে- গেছে কত সাল।
দস্যু দানব দাপিয়ে বেড়ায় জ্যান্ত শরীর খুবলে খায়
সেই খাওয়া যে চলছে আজও এদিক ওদিক ডাইনে বাঁয়;
সালের পরে সাল গিয়েছে গড়িয়ে গেছে জল
হয়নি কিছুই সুরাহা ভাগের ছলে ক্ষয় হয়েছে বল!
সামনে তোমার কাগজ-কলম লিখবে কি তুমি ইতিহাস?
লিখতে যদি না পারো তো খোঁজো আবার পুনর্বাস।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।