যদি তোমায় একটি প্রশ্ন করি
"তুমি কেমন আছ" ?
তুমি বলবে নিশ্চয়ই ভাল আছি--
কিন্তু, কিছু দূরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলবে
আচ্ছা এই ভাবে রেখে ঢেকে
চলার মানে কি জীবন।
বাইরে সাজের ঘটা ভেতরে অন্তশার শুন্য
অথচ মুখে কথার ফুলঝুড়ি
ঘরে নেই দানা পানি ভুখা পেটে ঘুম
ধন্য মানুষ ধন্য তোমার সম্মান বোধ
নিজেকে লুকিয়ে রাখতে নেই কোন জুরি।
তোমরাই না একদিন করে ছিলে রিশ্বজয়
বীরাঙ্গনা নামে হয়ে ছিলে খ্যাত
হে মানুষ আজ এ ঠুনকো সাজ কেন?
সত্যকে শক্ত করে বলতে শেখ -
তাতেই তোমার গৌরব।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।