আমাদের বৃত্তের মাঝে
একটা ছোট বৃত্তে ওদের বাস
বড়ো সীমাহীন ওদের আকাঙ্ক্ষা
ওদের প্রসারিত হাতের
লম্বাটে ছায়ার লক্ষ্য
আমাদের বিস্তীর্ণ গোলার্ধ
অন্ধকার ফুঁড়ে এগিয়ে আসে
এক মাতাল দাঁতাল হাতি
তার পায়ে ধ্বংসস্তূপের শব্দ
ধীরে বিস্তার করে সাম্রাজ্য
সংকট মুহূর্তে আমরা কোনঠাসা
চেষ্টা করছি লেগুনের মতন
টিকে থাকতে; যদিও জানি
ওদের খামখেয়ালি আচরণ
সাময়িক মেনে নিতে হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকাশকের বা লেখকের লিখিত অনুমতি ছাড়া এই অনলাইন ম্যাগাজিনের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে 'তত্ত্ববোধিনী' কর্তৃপক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।