চোখে অপার শূন্যতা। হাতে পেন। খুঁজে নিরব শূন্যতার ভাষা। প্রতিটি দৃশ্যে রাতের মুগ্ধতারা
রেখে যায়-মায়াবী গহন ছায়া। আমার ত্রিনয়নে
বিচ্ছিরিত লাবণ্যে জন্মে-একহিরন্ময়রাজপুত্র।
আপাতত। থাক কিছু- আমাদের কিছু নস্টালজিয়া। রাতেরআকাশে সিঁড়ি ভেঙ্গে উঠছে -নামছে -চাঁদ
ঠাকুমা হারিকেন আলোতে খুঁজে তার প্রেমিক
অবশেষে। মাটির দেওয়াল বেয়ে নামে ১৯৫৫- এর
এক চোখে চশমা এক কলেজ শিক্ষক।
আলো-আঁধারির মাঝে এক রোমান্টিক মন হরিণী
দুটি চোখ। শতাব্দি উপেক্ষা করে জেগে থাকে সময়ের গভীর থেকে আরও গভীরে বহুদূর
এক অক্লান্ত নায়ক হেঁটে যায়-যা-য়--
সময়ের আকাঙ্ক্ষা। নিখুঁত স্বর। সংলাপ
জনতার সংসারে মিশে থাকে নির্ভেজাল চিত্রনাট্য
জেগে থাকে- এক মহানায়কের অবয়ব।
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।