কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায়

Golden Author
১ লেখা ৩ পুরস্কার ২৯ বই ২ ম্যাগাজিন
জীবনী
সাহিত্যিক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও পেশার বাইরে তাঁর নেশা হল সাহিত্য, শিল্প ও সংস্কৃতি। বিভিন্ন পরিচিত পত্রিকায় নিয়মিতভাবে তাঁর নানাধরণের লেখা প্রকাশের পাশাপাশি নাটক, নৃত্যনাট্য ও শ্রুতিনাটক রচনা এবং মঞ্চায়নের মাধ্যমে বিকশিত তাঁর প্রতিভা। খুব ছোটবেলা থেকেই তাঁর লেখালেখির শুরু। লেখেন ছোটবড় সকলের জন্যই। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। তার মধ্যে ‘ভূতের বৃন্দাবন’, ‘দুর্দান্ত দশ’, ‘পাতায় পাতায় ভয়’, ‘গুহা গোখরো গুপ্তধন’, ‘রুয়েঞ্জোরি রহস্য’, ‘মেজর অ্যান্ড মেজর’ বা ‘অন্ধকার ডট কম’ প্রভৃতি গ্রন্থগুলি ইতোমধ্যেই সুধী পাঠকসমাজের কাছে সমাদৃত। তাঁর রচিত ও সুরারোপিত বহু নাটক ও নৃত্যনাট্য বিভিন্ন মঞ্চে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। অপেরা-নাটক “আলাদিন” বেশ কয়েকবার মঞ্চস্থ হওয়া ছাড়াও হাওড়ার একটি নাট্য কর্মশালায় ব্যবহৃত হয়েছে।
পুরস্কার এবং স্বীকৃতি (৩)
ক্র.পুরস্কারের নামসংস্থাসাল
কিশোর ভারতী সাহিত্য পুরস্কার
সংশপ্তক পুরস্কার
টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা
প্রকাশিত বই / গল্প (২৯)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
আরশিনগর (মুক্ত গদ্য) গল্প আলো অন্ধকার প্রকাশন ১৯৯৮
এলাডিং বেলাডিং অন্যান্য আলো অন্ধকার প্রকাশন ১৯৯৮
তোমার নির্যাস নিয়ে কবিতা ফরিয়াদ প্রকাশনী ১৯৯৯
আলাদিন (নাটক) অন্যান্য নাট্য মুখপত্র ২০০০
ছড়াডুম সাজে (ছড়া) আলো অন্ধকার প্রকাশন ২০০৫
নির্বাচিত শ্রুতিনাট্য (শ্রুতি) বৈদিক প্রকাশন ২০০৮
ভূতের বৃন্দাবন (ছড়া) ছোটর দাবি পাবলিশার্স ২০১৪
দুর্দান্ত দশ গল্প মিত্র ও ঘোষ পাবলিশার্স ২০১৭
পাতায় পাতায় ভয় গল্প মিত্র ও ঘোষ পাবলিশার্স ২০১৮
১০ গুহা গোখরো গুপ্তধন উপন্যাস শিশু সাহিত্য সংসদ ২০১৯
১১ কিনেছি এক মায়াবী দূরবীন কবিতা বৈদিক প্রকাশনী ২০১৯
১২ রুয়েঞ্জোরি রহস্য গল্প শিশু সাহিত্য সংসদ ২০২০
১৩ মেজর অ্যান্ড মেজর (নভেলা সংকলন) অভিযান পাবলিশার্স ২০২০
১৪ আত্মগোপন (ই-বুক) উপন্যাস শপিজেন বাংলা ২০২০
১৫ গল্পযাপন গল্প খোয়াই পাবলিশিং হাউস ২০২০
১৬ অন্ধকার ডট কম গল্প নৈর্ঋত প্রকাশন ২০২১
১৭ দশ জবরদস্ত গল্প শপিজেন বাংলা ২০২২
১৮ গপ্পোবাজ রায়সাহেব গল্প নৈর্ঋত প্রকাশন ২০২২
১৯ (সম্পা) উরিব্বাস! ভূত ৫০! গল্প নৈর্ঋত প্রকাশন ২০২২
২০ এই গল্প, এ সময় গল্প নৈর্ঋত প্রকাশন ২০২৩
২১ শিলা শত্রু শিহরণ উপন্যাস খোয়াই পাবলিশিং হাউস ২০২৩
২২ ছুঁয়ে আসি তারার বাথান কবিতা রা প্রকাশন ২০২৩
২৩ সব ভূতুড়ে অদ্ভুতুড়ে (ছড়া) অন্যান্য মন্তাজ পাবলিশিং হাউস ২০২৫
২৪ আতঙ্কের উপত্যকা গল্প সৃষ্টি পাবলিকেশন ২০২৫
২৫ দুর্নিবার দশ গল্প ঋতভাষ প্রকাশনী ২০২৫
২৬ চোখ পড়ে যেই আয়নাটাতে কবিতা পাটাতন প্রকাশনী ২০২৫
২৭ লেখকের হ্যান্ডবুক প্রবন্ধ পত্রপাঠ প্রকাশনী ২০২৫
২৮ জাতিস্মরের খাতা গল্প শিশু সাহিত্য সংসদ ২০২৬
২৯ শ্রুতিনাট্য সম্ভার (শ্রুতি) কথোপকথন প্রডাকশন্স ২০২৬
ম্যাগাজিন / পত্রিকা (২)
আলো অন্ধকার
জলফড়িং

প্রকাশিত লেখা (১)

বড় গল্প

সমুদ্রে প্রেমের রক্ত

একটা ছোট বাজারের মতো জায়গায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এদিক ওদিক। মোটর ভ্যানই বেশি, তা ছাড়াও কয়েকটা ক্যাব আর প্রাইভেট কারও পার্ক করা রয়েছে। সেখানেই এসে ওদের গাড়িটা দাঁড় করালো ড্রাইভ…

কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায়