অর্ঘ্য পাল

Newcomer Author
১ লেখা
জীবনী
নমস্কার, আমি অর্ঘ্য পাল। পেশাগত জীবনে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার; প্রায় এক দশক ধরে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত থেকে বর্তমানে একটি সংস্থায় সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। তবে ইট, কাঠ, কংক্রিটের স্থাপত্য নির্মাণের পাশাপাশি শব্দের গাঁথুনিতে গল্প নির্মাণই আমার নেশা। ছোটবেলা থেকেই গল্পের বইয়ের প্রতি আমার ছিল অদম্য আকর্ষণ; তার সঙ্গে গল্প বলা ও আবৃত্তির প্রতি নিবিড় টানই আমাকে সাহিত্যের এই মায়াবী জগতে টেনে এনেছে। পেশাগত জীবনের ব্যস্ততার মাঝেও রহস্য ও থ্রিলারের প্রতি আমার অমোঘ আকর্ষণ আমাকে প্রতিনিয়ত নতুন কল্পনার বুননে অনুপ্রাণিত করে। আমার সাহিত্যযাত্রার একটি বিশেষ আনন্দের মুহূর্ত ছিল আনন্দ পাবলিশার্স-এর 'আরও আনন্দ' অ্যাপ আয়োজিত 'দুই কলমে এক গল্প' প্রতিযোগিতায় আমার লেখা একটি গল্পের সেরা পাঁচে নির্বাচিত হওয়া। এ ছাড়াও একাধিক গল্পসংকলন ও আঞ্চলিক পত্রিকায় আমার লেখা গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। আমার সাহিত্য ও সৃজনশীলতার নিয়মিত প্রকাশ ঘটে 'গপ্পোবাজ' ফেসবুক পেজ -এ। মূলত এই ডিজিটাল আঙিনাতেই আমি আমার নিত্যনতুন লেখা ও গল্প বলার পরিসর সাজিয়ে রাখি, যেখানে দৈনন্দিন জীবনের সীমানা ছাড়িয়ে পাঠকদের সঙ্গে গড়ে ওঠে কল্পনার এক অটুট সেতু।

প্রকাশিত লেখা (১)

ছোট গল্প

রোদের নাম মেঘলা

বৈশাখের প্রথম সকালটা সবসময়ই আমার কাছে এক অদ্ভুত স্নিগ্ধ আলোয় ভরা মনে হয়—যেন আজ সূর্যের উত্তাপেরও এক নিজস্ব স্নেহ আছে। জানলার বাইরে কচি আমপাতার দোলায় সেই আলো পড়ে তৈরি করে একরাশ…

অর্ঘ্য পাল