সব প্রতিযোগিতা
দ্বিতীয় বার্ষিকী পৃথ্বীশ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার – বাংলা ছোটগল্প প্রতিযোগিতা ২০২৬
সমাপ্ত

দ্বিতীয় বার্ষিকী পৃথ্বীশ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার – বাংলা ছোটগল্প প্রতিযোগিতা ২০২৬

প্রতিযোগিতার সময় সীমা
২১ জুন ২০২৬ → ১৫ অগাস্ট ২০২৬

সাহিত্যপ্রেমী ও সৃজনশীল লেখকদের জন্য তত্ত্ববোধিনী ই-ম্যাগাজিন আয়োজন করেছে “দ্বিতীয় বার্ষিকী পৃথ্বীশ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার” বাংলা ছোটগল্প প্রতিযোগিতা।


পুরস্কার

প্রথম পুরস্কার

₹১০০০/- + সার্টিফিকেট + মেডেল

দ্বিতীয় পুরস্কার

₹৮০০/- + সার্টিফিকেট + মেডেল

তৃতীয় পুরস্কার

₹৫০০/- + সার্টিফিকেট + মেডেল

নিয়মাবলী

  1. গল্পের বিষয়: ‘অদ্ভুতুড়ে’ - গল্পের বিষয়বস্তু মূলত কিশোর সাহিত্যধর্মী হলেই ভালো। তবে প্রয়োজন হলে প্রাপ্তবয়স্ক পাঠকদের উপযোগী গল্পও গ্রহণযোগ্য। সেক্ষেত্রে ভাষা অবশ্যই সংযত, মার্জিত ও শালীন হতে হবে। কোনো অবস্থাতেই অশালীন বা আপত্তিকর শব্দের ব্যবহার করা যাবে না। গল্পের ধরণ হতে পারে—রহস্য-রোমাঞ্চ, ভৌতিক, অ্যাডভেঞ্চার, হাস্যরস, মজার, রোমান্টিক অথবা চুরি-ডাকাতি-ভিত্তিক। তবে যে ধারারই গল্প হোক না কেন, প্লটটি হতে হবে অভিনব, অদ্ভুতুড়ে এবং পাঠকের কৌতূহল জাগিয়ে রাখার মতো।গল্পে এমন সব অস্বাভাবিক বা রহস্যময় ঘটনার উপস্থিতি থাকবে, যা প্রথমে অবিশ্বাস্য মনে হলেও ধীরে ধীরে একটি আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য পরিণতির দিকে এগিয়ে যাবে। পরিবেশ, চরিত্র এবং ঘটনাপ্রবাহে মৌলিকত্বের ছাপ থাকা বাঞ্ছনীয়। উদাহরণ হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর ‘অদ্ভুতুড়ে’ ধারার গল্পগুলোর আবহ, রহস্যময়তা, হালকা হাস্যরস এবং সহজ অথচ গভীর গল্প বলার ভঙ্গিকে অনুসরণ করা যেতে পারে। তবে কোনো গল্পের অনুকরণ নয়; সম্পূর্ণ নতুন ও মৌলিক কাহিনিই প্রত্যাশিত।
  2. লেখককে অতি অবশ্যই তত্ত্ববোধিনী ফেইসবুক পেজ কে ফলো করতে হবে ৷ লেখার সাথে লেখকের সাম্প্রতিক ছবি, ঠিকানা এবং মোবাইল নম্বর দিতে হবে নাহলে প্রতিযোগিতা থেকে গল্প বাতিল করে দেওয়া হবে ৷ আমাদের হোয়াটস্যাপ গ্রুপে সদস্য হবার লিংক । এখানে ক্লিক করুন
  3. গল্পের শব্দসংখ্যা ন্যূনতম ২৫০০ শব্দ হতে হবে।
  4. গল্প অবশ্যই অপ্রকাশিত ও মৌলিক হতে হবে।
  5. প্রতিযোগিতায় জমা দেওয়া গল্প প্রকাশের অধিকার তত্ত্ববোধিনী ই-ম্যাগাজিনের সংরক্ষিত থাকবে
  6. বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  7. গল্প শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে (submit@tattwabodhini.com) জমা নেওয়া হবে। লেখা পাঠাবার শেষ তারিখ: ১৫ অগাস্ট ২০২৬

প্রতিযোগিতার ফলাফল

যে সব গল্প প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে তার তালিকা ১৫ সেপ্টেম্বরের এর মধ্যে আমাদের ওয়েবসাইট -এ দিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতার ফলাফল পরে জানানো হবে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপে ।