যেসব শব্দের গায়ে অঙ্কুশ নেই, ডেকে আনি
তারা যোদ্ধা খুব
ধরো তুরুপ তুরুপ
বুক ঠুকে এক একদিন এমন ঝাঁপাবে
মিডিয়া নিস্প্রভ দেখাবে
কোনও কোনও রাত্রি নিজেকে ভেঙে ফেলতে চায়, এমনই
মিথ্যে করে দেবে নিঃশ্বাসের দেয়া-নেয়াগুলি
আমাদের বয়স পায়, না জেনেই যেসব ফুল
নিজেদের মেলে
সোজা হেঁটে গেলে
দেখেছি তাদের, হে ইচ্ছা ন্যুব্জ হয়ো না
ধমনীতে ঘুম নানাখানা
আমাকে তাকাবে আজ বর্গী দস্যু অজস্র ভুল
ধরো উপশম থাকবে না কোনও হাতে আছে একটি আধুলি
ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছে পোড়া গ্রীষ্ম নিজের অক্ষের উপরে
আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে নোয়ার নৌকোখানি জটিল আঁধারে
মন্তব্য (০)
লগ-ইন করুন মন্তব্য করতে।