সুমন্ত রবিদাস

Newcomer Author
১ লেখা ৩ বই ৮ ম্যাগাজিন
জীবনী
সুমন্ত রবিদাস-এর জন্ম ১০ অক্টোবর ১৯৯৮ সালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত কুমারগ্রামে। পিতা অজিত কুমার রবিদাস এবং মাতা সীমা রবিদাস। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

গ্রন্থপ্রকাশের পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকাতেও নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে।

কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ—সাহিত্যের বিভিন্ন ধারায় সমানভাবে বিচরণ করে সুমন্ত রবিদাস নিজের সৃষ্টিশীল পরিসরকে ক্রমশ বিস্তৃত করে চলেছেন। বহুমাত্রিক সাহিত্যচর্চার মধ্য দিয়ে নিজস্ব ভাষা ও লেখকসত্তা নির্মাণের পথে তাঁর এই যাত্রা অব্যাহত।
প্রকাশিত বই / গল্প (৩)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
১ বিচিত্র কবিতা কাব্যগ্রন্থ সাহিত্য কাল পুরুষ ২০২২
২ যাত্রা উপন্যাস হ য ব র ল
৩ এক রাজকুমারীর কথা গল্পসংকলন নভনীল
ম্যাগাজিন / পত্রিকা (৮)
পদাতিক
মরীচিকা
শুধু টার্মিনাস
কবিতাপাক্ষিক
বৈভব
অমেয়
উজানধারা
রাহি

প্রকাশিত লেখা (১)

কবিতা

কবিতার বেরঙিন পুঁতি

এক একটা বেরঙিন পুঁথি দিয়ে তৈরি করি কবিতার মালা। রং বেরঙিন দুনিয়া থেকে তুলে আনি মুক্তা, এক একটি কবিতার পুঁতি। তার কোনোটিতে আছে কাদামাটির গন্ধে ভেজা, রোজ ঝড়-বৃষ্টিতে পোড়া কিছু পু…

সুমন্ত রবিদাস