শাশ্বত বোস

Silver Author
১ লেখা ২ পুরস্কার ৩ বই ২১ ম্যাগাজিন
জীবনী
শাশ্বত বসু (Saswata Bose) ১৯৮৯ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের হুগলী জেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর শহরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে রিষড়া শহরে। তিনি রিষড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় থেকে স্টার মার্কস নিয়ে যথাক্রমে ২০০৫ সালে মাধ্যমিক এবং ২০০৭ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। বহু স্বনামধন্য লেখক-লেখিকার সঙ্গে বিভিন্ন শারদসংখ্যায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
উচ্চশিক্ষা ও কর্মজীবনের ব্যস্ততায় কিছু সময়ের জন্য সাহিত্যচর্চা থেকে দূরে থাকলেও সাহিত্যপ্রেম কখনও ম্লান হয়নি। ২০১১ সালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি একটি খ্যাতনামা বাংলা স্যাটেলাইট চ্যানেলে আউটডোর ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান নেভির ডেপুটেশনেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য বহুজাতিক সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
সাহিত্যের জগতে প্রত্যাবর্তনের পর অল্প সময়ের মধ্যেই তিনি পাঠকমহল ও সাহিত্যাঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। সাহিত্যচর্চায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য— গল্প, কবিতা, প্রবন্ধ ও ভ্রমণকাহিনি— প্রতিটি সাহিত্যধারাতেই তিনি স্বচ্ছন্দ ও সৃজনশীল।
প্রযুক্তি ও সাহিত্য— এই দুই ভিন্ন জগতের অভিজ্ঞতাকে একসূত্রে গেঁথে শাশ্বত বসু তাঁর লেখায় নির্মাণ করেন এক স্বতন্ত্র বয়ান। মানবজীবন, সমাজ, প্রকৃতি, ভ্রমণ এবং সমকালীন বাস্তবতার নানা অনুষঙ্গ তাঁর সৃষ্টিকে সমৃদ্ধ করে চলেছে।
পুরস্কার এবং স্বীকৃতি (২)
ক্র.পুরস্কারের নামসংস্থাসাল
অচেনা পর্বত সম্মান
অয়ন সৃজন সম্মানরাজার কবিতা স্টুডিও
প্রকাশিত বই / গল্প (৩)
ক্র.বই-এর নামধরণবইয়ের বিষয়প্রকাশকসাল
পাখি জন্ম মোহনার বাঁকে গল্প
ব্যতিক্রমী গল্প
সমকোণে নিষিদ্ধ কাব্য কবিতা
ম্যাগাজিন / পত্রিকা (২১)
সন্দেশ
জোয়ার
কোরক
পথ ও পাঁচালি
আজকাল
এই সময়
আনন্দবাজার
উত্তরবঙ্গ সংবাদ
প্রতিদিন
সাপ্তাহিক বর্তমান
দেশ
কৃত্তিবাস
অনুষ্টুপ
ভাষানগর
আবহমান
ভাষালিপি
নাটমন্দির
বান্ধবনগর
চার নম্বর প্লাটফর্ম
আনন্দমেলা
শুকতারা

প্রকাশিত লেখা (১)

বড় গল্প

এক বসন্ত স্বাধীনতার জন্যে

জঙ্গলের গা ঘেঁষে পাহাড়চূড়োর মতন অনন্ত নরম আকাশে, বসন্ত যেন উড়ে এসেছে মিহি রঙের গুঁড়ো আবিরের মতো। ওপাশে আপার তেন্দু ফরেস্ট আর এ পাশে পরপর চা বাগান পেরিয়ে গরুমারা ন্যাশনাল পার্ক। মাঝ…

শাশ্বত বোস