আয়াজ আহমদ
১ লেখা
জীবনী
আয়াজ আহমদ বাঙালি (প্রকৃত নাম: আয়াজ আহমদ মাঝারভূঁইয়া) ভারতের আসামের একজন সম্ভাবনাময় সাহিত্যিক। ১৯৯২ সালের ২০ ডিসেম্বর তাঁর জন্ম। পিতা মরহুম আব্দুল নাসের মাঝারভূঁইয়া এবং মাতা আনোয়ারা বেগম মাঝারভূঁইয়া।
স্নাতক ডিগ্রি অর্জনের পর বর্তমানে তিনি আসাম সরকারের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাই তাঁর অন্যতম প্রধান সৃজনসঙ্গী।
পঞ্চম শ্রেণিতে পড়ার সময় কবিতা লেখার মধ্য দিয়ে তাঁর সাহিত্যজগতে প্রবেশ। সেই শৈশবের লেখালিখি ক্রমে পরিণত হয়েছে একনিষ্ঠ সাহিত্যসাধনায়। কবিতা দিয়ে যাত্রা শুরু হলেও সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ রয়েছে। তবে সাহিত্যজগতে তিনি মূলত ‘আয়াজ আহমদ বাঙালি’ ছদ্মনামেই পরিচিত।
ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। দুই বাংলার সাহিত্যপাঠকের কাছেও তাঁর লেখালিখি ইতিমধ্যে আগ্রহ ও মনোযোগের সৃষ্টি করেছে। শিক্ষকতা ও সাহিত্যচর্চাকে পাশাপাশি এগিয়ে নিয়ে তিনি নিজের স্বতন্ত্র লেখকসত্তা নির্মাণের পথে নিরন্তর এগিয়ে চলেছেন।